এমন বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েক দিন ধরে চলা টানা বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও জলাবদ্ধতা, কোথাও আবার বন্যার পানি ঢুকে পড়েছে জনপদে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ধীরে ধীরে এর তীব্রতা কমে আসবে। সবকিছু স্বাভাবিক থাকলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে।
১২ জুলাই ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত