সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনা এখন চরমে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আরেকটি বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া আলবিসেলেস্তেরা এবারও মূল একাদশে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে না। তবে দুটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ।
১০ জুলাই ২০২৬, ১৪:৫২ | বিস্তারিত