আজ রাতেই দেশের ১৯ জেলায় ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
৯ জুলাই ২০২৬, ২০:৫৩ | বিস্তারিত