আবহাওয়া আপডেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ রাতের মধ্যেই ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১০ জুলাই ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের একাধিক জেলায় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকায় নতুন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগেই দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ জুন ২০২৬, ০৮:২৭ | বিস্তারিত
