দেশে না ফিরতে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুবাই থেকে পাওয়া একাধিক তথ্য। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, যেকোনো উপায়ে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত কিংবা ঠেকানোর উদ্দেশ্যে তার নামেই একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আদালতের নথি প্রকাশ্যে আসেনি। দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৯ জুন ২০২৬, ০১:৫০ | বিস্তারিত