নেইমার ইনজুরি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ কি মাঠে নামবে নেইমার? যা বললেন কোচ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ব্রাজিল সমর্থকদের। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে জাতীয় দলের জার্সিতে ফেরার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে, যা ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
২৫ জুন ২০২৬, ২৪:১৪ | বিস্তারিত

নেইমারের দ্বিতীয় ম্যাচের খেলা নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের সবচেয়ে আলোচিত তারকা নেইমার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারছেন না। শুধু তাই নয়, সতীর্থদের সঙ্গে পরবর্তী ম্যাচ খেলতে ফিলাডেলফিয়ায়ও যাচ্ছেন না এই অভিজ্ঞ ফুটবলার। ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার লক্ষ্যে তাকে নিউ জার্সিতেই রেখে বিশেষ পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
১৯ জুন ২০২৬, ০১:১৮ | বিস্তারিত
