আজকেসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে, যা বৃষ্টিপাত বৃদ্ধির অন্যতম কারণ।
১৪ জুন ২০২৬, ১৪:৩৫ | বিস্তারিত