Coxs Bazar Weather ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৯ জেলায় ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৪ জুলাই ২০২৬, ১৯:০৬ | বিস্তারিত

ভয়াবহ পরিস্থিতি, ৩ নম্বর সতর্ক সংকেত জারি
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবারও বৈরী আবহাওয়ার আভাস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ জুলাই ২০২৬, ২০:০৮ | বিস্তারিত

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যেই বজ্রসহ ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৮ জুন ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

আজকেই যে ১০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে দুপুরের আগেই কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ জুন ২০২৬, ১৩:৫৮ | বিস্তারিত
