বিশ্বকাপ পূর্বাভাস ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ইএ স্পোর্টসের চমকে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা! বিশ্বকাপ জিতবে স্পেন?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের আর বেশি দেরি নেই। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ফাইনালের আগে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, অতীতের মতো এবারও তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম প্রকাশ করেছে। আর সেই পূর্বাভাসে আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে উদ্বেগের খবর।
১৮ জুলাই ২০২৬, ১২:১৬ | বিস্তারিত

ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত? যা জানাল অপ্টা অ্যানালিস্ট
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে রোববার ভোরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত দল মরক্কো। দুই ভিন্ন মহাদেশের দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
১৪ জুন ২০২৬, ০২:৪৫ | বিস্তারিত
