নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রীর নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক সময় জানাল সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সোমবার (১৮ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি কার্যকর করার সর্বোত্তম পদ্ধতি নির্ধারণে সরকার কাজ করছে।
১৯ মে ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত