দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? (১৮ মে)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা মূল্য ওঠানামার মধ্যেই এবার এক ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত এই নতুন দামেই আজ সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ।
১৮ মে ২০২৬, ২২:২৩ | বিস্তারিত