ঈদ প্রস্তুতি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা যেদিন!
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরী সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যেই ঈদকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আনন্দ, প্রস্তুতি ও ব্যস্ততা।
১৮ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

ঈদে ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা থাকবে যে সব শাখা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ব্যাংক খাতে বড় ঘোষণা এসেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তফসিলি ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি থাকবে। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে পোশাক শিল্পাঞ্চলসহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে কোনো ধরনের সমস্যা না হয়।
১৮ মে ২০২৬, ১৬:২৬ | বিস্তারিত
