সকল ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: দেশের সব ভূমি মালিকের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। শুধু চলতি বছরের করই নয়, আগের কোনো বকেয়া থাকলেও তা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো খাজনা পরিশোধ না করলে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা তৈরি হতে পারে।
১২ মে ২০২৬, ২৩:১৫ | বিস্তারিত