আবারও ভ’য়া’বহ বিমান হা’ম’লা, নি’হ’ত ১০০
নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনায় কেঁপে উঠেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো প্রাণঘাতী হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে Amnesty International। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
১২ মে ২০২৬, ১৬:৫৭ | বিস্তারিত