স্বাস্থ্য অধিদপ্তর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

৬ নবজাতকের মৃত্যু, প্রথমিক তদন্তে যা পেল স্বাস্থ্যের কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
২৭ মে ২০২৬, ১৬:০৭ | বিস্তারিত

রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যু, ৭২ ঘণ্টার আল্টিমেটাম, তদন্তে অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় হৃদয়বিদারক এক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৭ মে ২০২৬, ১৫:৫৫ | বিস্তারিত

হামে রেকর্ড পরিমাণ প্রাণহানি, মৃ’ত্যু প্রায় সাড়ে ৫০০
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হামের বিস্তার। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে বাড়ছে চাপ।
২৫ মে ২০২৬, ১৭:১৭ | বিস্তারিত

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম বাড়ছে মৃত্যু-আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

একদিনে ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
১৫ মে ২০২৬, ১৬:৫৪ | বিস্তারিত

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল: ঘরে বসেই এক ক্লিকে যেভাবে দেখবেন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: হাসান: ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ফল ঘোষণা করে। এবছর ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ। ফল প্রকাশের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চূড়ান্ত পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ...
১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪ | বিস্তারিত
