রমজান শেষ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বৈঠকে শেষ জাতীয় চাঁদ দেখা কমিটির: ঈদ কবে?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাস রোজার পর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিন ঠিক করতে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে কমিটি ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
২০ মার্চ ২০২৬, ১৭:৩১ | বিস্তারিত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শেষের দিকে এগোতেই মুসলিম বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয়—ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। মহাকাশের অবস্থান ও চাঁদের গতিপথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো বলে ধারণা করা হচ্ছে।
৬ মার্চ ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত
