Middle East War ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এলপিজির সরবরাহে ঘাটতি, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়ালো যত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

সোনা ও রুপার দামে বড় পতন, আজকে বাংলাদেশে দাম কত?
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর সঙ্গে তৈরি হয়েছে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার বা ইয়েল্ড। এসব পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে।
১৮ আগস্ট ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত, যত দিন চলবে!
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক তেলের মজুত অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে এবং এই মজুত দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
১৮ মে ২০২৬, ২৩:০৮ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: যুদ্ধের ষষ্ঠ দিনে কোথায় কী ঘটল, দেখুন হিসাব-নিকাশ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত এখন ষষ্ঠ দিনে পৌঁছেছে। এই কয়েক দিনে ইরান, লেবানন, ইরাকসহ বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সামরিক ঘটনার খবর সামনে আসছে। কোথাও ড্রোন ভূপাতিতের দাবি, কোথাও ক্ষেপণাস্ত্র হামলা, আবার কোথাও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ঘিরে উত্তেজনা বাড়ছে।
৬ মার্চ ২০২৬, ০১:৩১ | বিস্তারিত

খামেনি কি আসলেই জীবিত নাকি মৃত? জানুন ভাইরাল ছবির রহস্য
নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সামনে এসেছে একাধিক ফ্যাক্ট-চেক সংস্থা। ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন সুরে একটি দাবি ভাইরাল হয়। সেখানে বলা হয়, তিনি নাকি জীবিত আছেন এবং সাহারা মরুভূমিতে আত্মগোপনে রয়েছেন।
৪ মার্চ ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ৩-য় বিশ্বযুদ্ধ নাকি নবীজির ভবিষ্যৎবাণী!
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমবর্ধমান, আর বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতি হাদিসে বর্ণিত শেষ জামানার মহাযুদ্ধ বা ‘মালহামা’-র আগাম সংকেত। বিশেষ করে ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সেখানে সংঘটিত সাম্প্রতিক ঘটনা ১৪০০ বছর আগের নবীর পূর্বাভাসের আলোকে নতুনভাবে আলোচিত হচ্ছে।
৩ মার্চ ২০২৬, ১৩:৫৭ | বিস্তারিত
