এনবিআর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভোজ্যতেলের দাম কি লিটারে ১৫ টাকা বাড়ল?
নিজস্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে তাঁরা এ প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, রোজায় খেজুরের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানিতে শুল্ক ও কর কমানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা।
২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ | বিস্তারিত

টিন সার্টিফিকেট-রিটার্নের নিয়ম না জানলে জরিমানা-যা জানা জরুরি
নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজে আয় বা মনিটাইজেশন চালু করতে গিয়ে অনেকেই ই-টিন (e-TIN) সনদ নিয়েছেন। কিন্তু আয়কর রিটার্ন জমা না দিলে তাদের প্রত্যেককে কি ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে? সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে অনেক কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে।
২৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৩ | বিস্তারিত

সিগারেটের দাম বাড়ার পর এবার প্যাকেটেও নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত নকশার ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৭ | বিস্তারিত

নতুন পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে যে বিপদ হবে জানালো সিপিডি
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২৪ আগস্ট ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা, বাড়ছে জটিলতা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। গত ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
২৫ জুলাই ২০২৬, ২০:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেল: দেখুন বাজেটে বাস্তবায়নের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি, তবুও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ অন্য খাতের থোক বরাদ্দ এবং জরুরি ব্যয়ের জন্য সংরক্ষিত তহবিল থেকে সমন্বয় করা হবে। ফলে আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেলের আংশিক সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১১ জুন ২০২৬, ১৮:১৬ | বিস্তারিত

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম, নতুন করের বড় ধাক্কা!
নিজস্ব প্রতিবেদক: দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। একদিকে বিভিন্ন উৎপাদনমুখী খাতে করছাড় ও মূল্য সংযোজন কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু আমদানিনির্ভর ও বিলাসী পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। ফলে নতুন অর্থবছরে বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১১ জুন ২০২৬, ১৩:৫১ | বিস্তারিত

হজযাত্রীদের বিমান ভাড়ায় শুল্ক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়ায় আর কোনো আবগারি শুল্ক প্রযোজ্য হবে না—এমন ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জারি করা এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, হজযাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার লক্ষ্যেই প্লেনের টিকিটে আরোপিত আবগারি শুল্ক সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। উল্লেখ্য, এর আগেও হজযাত্রীদের জন্য একাধিকবার বিমান টিকিটে শুল্ক ছাড় ...
৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭ | বিস্তারিত
