Bangladesh parliament election result ট্যাগের খবর
এই ট্যাগের খবর

৪ হাজার ভোটে পিছিয়ে জামায়াতের সেক্রেটারি-দেখুর সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৬৩২ ভোটে পিছিয়ে রয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

কক্সবাজার-১: সালাহউদ্দিনের আসনের ফল প্রকাশ-দেখন কে এগিয়ে?
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-১ আসনে ভোট গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ধানের শীষ প্রতীকে তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন, যা ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোট ১৭৭টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪২ | বিস্তারিত
