নির্বাচনের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগ, পাল্টে যাচ্ছে ভোটের চিত্র
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে গাইবান্ধার সাঘাটা উপজেলা রাজনীতিতে ঘটেছে উল্লেখযোগ্য দলবদল। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়নের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচনকে ঘিরে এই যোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত