Bangladesh Salary Reform ট্যাগের খবর
এই ট্যাগের খবর

অর্থমন্ত্রীর জরুরি বৈঠক: যে দিন চূড়ান্ত হবে পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৯ম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে মিলেছে ইতিবাচক ইঙ্গিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু অনুকূলে থাকলে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পে-স্কেলের আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। ফলে চাকরিজীবী মহলে তৈরি হয়েছে নতুন আশাবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬ | বিস্তারিত

আজকের বৈঠকে পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশা পূরণের পথে আরেক ধাপ অগ্রগতি—নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এই বৈঠকের মধ্য দিয়ে নতুন বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে গতি পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রথম বৈঠকে কী হলো? প্রেস সচিব জানান, সূচনা বৈঠকে মূলত আগের কমিশনগুলোর দাখিল করা প্রতিবেদনসমূহ প্রাথমিকভাবে পর্যালোচনা করা ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির জমা দেওয়া প্রতিবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই উদ্যোগকে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কমিটির নেতৃত্ব ও সদস্যরা মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা যুক্ত হয়েছেন। সদস্যরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিরক্ষা ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১ | বিস্তারিত
