Bangladesh national election 13th ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভোটকেন্দ্র খুঁজে পাচ্ছেন না? ভোটার নম্বর ও কেন্দ্র দেখে নিন ঘরে বসেই
নিজস্ব প্রতিবেদক: হাসান: আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে অনেক ভোটার এখনো জানেন না তাদের ভোটকেন্দ্র কোথায় বা ভোটার নম্বর কত। এই সমস্যা সহজে সমাধানের জন্য নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে চারটি দ্রুত ও আধুনিক সেবা। ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে জেনে নেওয়া যাবে নিজের ভোটসংক্রান্ত সব তথ্য। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ | বিস্তারিত

নির্বাচনের ঠিক আগে ৫০০ নেতাকর্মীর নতুন দলে যোগ, পাল্টে যাচ্ছে ভোটের চিত্র
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে গাইবান্ধার সাঘাটা উপজেলা রাজনীতিতে ঘটেছে উল্লেখযোগ্য দলবদল। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্যসচিব মমিতুল হক নয়নের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। নির্বাচনকে ঘিরে এই যোগদান স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নেতারা তাদের ফুল দিয়ে বরণ করেন। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

ঘরে বসেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের সুবিধা বাড়ানো এবং ভোটপ্রক্রিয়া সহজ করতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি ভিন্ন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে সহজেই নিজেদের ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন। নিচে বিস্তারিত তুলে ধরা হলো- স্মার্ট অ্যাপের ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৩ | বিস্তারিত

ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও আস্থার বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের দিন নাগরিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন এ লক্ষ্যে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে যেকোনো ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৩০ | বিস্তারিত
