এলপিজি গ্যাসের দাম ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দ্বিগুণ করা হচ্ছে সরকারি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ নভেম্বর ২০২৬, ২১:২৪ | বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২ নভেম্বর ২০২৬, ২০:৫১ | বিস্তারিত

এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব-বাড়বে কত?
নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে গণশুনানির আয়োজন করেছে কমিশন। এতে এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করা হবে।
২৯ অক্টোবর ২০২৬, ১৩:০২ | বিস্তারিত

এলপিজির দাম আবারও বাড়ছে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যে আবারও সিলিন্ডারের দাম নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার গণশুনানি আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তবে শুনানির পর সিলিন্ডারের দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
২৬ অক্টোবর ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

বড় দুসংবাদ: সারা দেশে বন্ধ এলপিজি সিলিন্ডার বিক্রি
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
১২ অক্টোবর ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ-কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দামও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।
২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৬ | বিস্তারিত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ভোক্তা পর্যায়ে বড়ল যত
নিজস্ব প্রতিবেদক: মে মাসে এলপিজির দামে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রবিবার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা রাখা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
৩ মে ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত

আবারও বাড়ল এলপিজির দাম, কার্যকর সন্ধ্যা থেকেই
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় দেশের ভোক্তাদের জন্য নতুন ধাক্কা হিসেবে এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ লিটারে নয়, সিলিন্ডারপ্রতি একবারেই ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫১ | বিস্তারিত

রমজানের আগে কমল এলপিজি গ্যাসের দাম-জানুন বর্তমান মূল্য
নিজস্ব প্রতিবেদক: খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সাশ্রয়ী করতে কর কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। কেন কমতে পারে এলপিজির দাম উপদেষ্টা পরিষদের বৈঠকে এলপিজির ওপর বিদ্যমান কর কমানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে শুধু আমদানি পর্যায়ে ৭.৫% ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯ | বিস্তারিত

এলপি গ্যাসের দাম নিয়ে বিশাল সুখবর দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: হাসান: খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের নতুন কর-নীতিগত সিদ্ধান্তের ফলে ভোক্তাদের জন্য এলপিজির মূল্য হ্রাস পেতে পারে। তিনি জানান, এলপিজির উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন পেয়েছে। তবে আমদানি পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট আগের মতোই ...
৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮ | বিস্তারিত
