আজকের সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সেই জামায়াত এমপির আরেকটি ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
২৩ জুলাই ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

এমন বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কয়েক দিন ধরে চলা টানা বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও জলাবদ্ধতা, কোথাও আবার বন্যার পানি ঢুকে পড়েছে জনপদে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ধীরে ধীরে এর তীব্রতা কমে আসবে। সবকিছু স্বাভাবিক থাকলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে।
১২ জুলাই ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় হতে পারে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: আজ ভোর থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই বৃষ্টির শব্দে ঘুম ভাঙে নগরবাসীর। ভোর ৫টার পর থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টি থেমে থেমে এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
১২ জুলাই ২০২৬, ১২:১৪ | বিস্তারিত

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত
