Seismic activity Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশে আবারও ভূমিকম্প অনুভূত: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল
নিজস্ব প্রতিবেদক: হাসান: সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদপ্তরের তথ্য সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৮ | বিস্তারিত

সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: একই দিনে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, যে ফল্টে এই কম্পন হয়েছে সেটি অত্যন্ত সক্রিয় হওয়ায় আগামী ২৪ ঘণ্টা থেকে এক সপ্তাহের মধ্যে আবারও বড় ধরনের কম্পন বা আফটার শকের আশঙ্কা রয়েছে। গবেষকদের সতর্কবার্তা কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউএসজিএসের তথ্য বিশ্লেষণ করে জানান, ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ | বিস্তারিত

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ | বিস্তারিত
