ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল কোথায়?
নিজস্ব প্রতিবেদক: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১, যা হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ | বিস্তারিত