LPG Price Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দ্বিগুণ করা হচ্ছে সরকারি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ নভেম্বর ২০২৬, ২১:২৪ | বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
২ নভেম্বর ২০২৬, ২০:৫১ | বিস্তারিত

এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব-বাড়বে কত?
নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ও সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগের মধ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে গণশুনানির আয়োজন করেছে কমিশন। এতে এলপিজির দাম সমন্বয়ের বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করা হবে।
২৯ অক্টোবর ২০২৬, ১৩:০২ | বিস্তারিত

ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ অক্টোবর ২০২৬, ২০:০০ | বিস্তারিত

এলপিজি আমদানি কমেছে, সর্বোচ্চ বাড়ল ১২ কেজি সিলিন্ডারের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

এলপিজির সরবরাহে ঘাটতি, ১২ কেজির সিলিন্ডারের দাম ছাড়ালো যত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ কমে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশে এলপিজির সরবরাহ চাহিদার তুলনায় প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৪ | বিস্তারিত

হু হু করে কমল এলপিজির দাম: কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: দেশের কোটি ভোক্তার জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি জুলাই মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ জুলাই ২০২৬, ২২:২৪ | বিস্তারিত

পেট্রোলের নতুন দাম নির্ধারণ: কার্যকর আজ থেকেই
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষ, পরিবহন মালিক-শ্রমিক এবং শিল্প খাতের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১ জুলাই থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে এবং আপাতত জ্বালানি ব্যয়ে নতুন করে কোনো চাপ পড়ছে না।
২ জুলাই ২০২৬, ২৪:৪৩ | বিস্তারিত

দাম কমলো ১২ কেজি এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর এলো। ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিইআ
২ জুন ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত

এলপিজি গ্যাসের দাম নিয়ে যে ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম আপাতত বৃদ্ধি পাচ্ছে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১ | বিস্তারিত

রমজানের আগে কমল এলপিজি গ্যাসের দাম-জানুন বর্তমান মূল্য
নিজস্ব প্রতিবেদক: খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সাশ্রয়ী করতে কর কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। কেন কমতে পারে এলপিজির দাম উপদেষ্টা পরিষদের বৈঠকে এলপিজির ওপর বিদ্যমান কর কমানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে শুধু আমদানি পর্যায়ে ৭.৫% ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯ | বিস্তারিত

এলপি গ্যাসের দাম নিয়ে বিশাল সুখবর দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: হাসান: খুচরা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের নতুন কর-নীতিগত সিদ্ধান্তের ফলে ভোক্তাদের জন্য এলপিজির মূল্য হ্রাস পেতে পারে। তিনি জানান, এলপিজির উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন পেয়েছে। তবে আমদানি পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট আগের মতোই ...
৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮ | বিস্তারিত

এলপিজির নতুন দাম: সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের খরচ ফেব্রুয়ারি মাসে কত হবে তা জানা যাবে আগামীকাল। সোমবার (২ ফেব্রুয়ারি) এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ৩টায় নতুন মূল্য ঘোষণা করা হবে। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাম সরাসরি জানানো ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৮ | বিস্তারিত
