Election Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কখন, কবে স্থানীয় নির্বাচন? থাকবে যে প্রতীক, জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখনো স্থানীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও এবার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হতে পারে।
১৮ মে ২০২৬, ২৩:১২ | বিস্তারিত

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত
