সংসদ নির্বাচন খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ব্রেকিং নিউজ: এক আসন ছেড়ে দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন বাংলাদেশ-এর (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে প্রেরিত চিঠি কমিশন পেয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, আসন ছাড়ার বিষয়ে চিঠি এলেও এখনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আসনটি শূন্য ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৮ | বিস্তারিত

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ৩ আসন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে আদালতে মামলা চলমান থাকায় আপাতত চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সমাপনী ঘোষণায় ইসি সচিবের বক্তব্য শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ঘোষিত ২৯৭টি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ | বিস্তারিত

প্রার্থীর মৃ‘ত্যু: এক আসনের নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আইন কী বলছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

হঠাৎ এক জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে এই পেশাদার ও নিরপেক্ষ বাহিনীকে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় মোতায়েন করা হয়েছে ২৪ প্লাটুন বিজিবি সদস্য। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। সরকার ও ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ | বিস্তারিত
