Govt Job News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ: নেতৃত্বে রয়েছেন যারা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরেদের দীর্ঘদিনের দাবি পে-স্কেল বাস্তবায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’। শুক্রবার (৩০ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ৩১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই সংগঠনটি নিজেদের অরাজনৈতিক ও কল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়েছে। আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা ঘোষিত আহ্বায়ক কমিটিতে— আহ্বায়ক: মো. আব্দুল মালেক সদস্য সচিব: আশিকুল ইসলাম এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৭ দফা দাবিতে ফেব্রুয়ারিতে বিশাল আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ফেব্রুয়ারি মাসজুড়ে বৃহৎ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে ঢাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। আন্দোলনের রূপরেখা: দুই ধাপে কর্মসূচি ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ | বিস্তারিত

নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। আর এই বেতন স্কেল পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছে বেতন কমিশন। বেতন কমিশন গঠন ও কাজের অগ্রগতি গত বছরের ২৭ জুলাই সরকারি ...
৩১ জানুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত
