বেতন কাঠামো ২০২৬ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেল: বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না আসায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশজুড়ে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা। কর্মবিরতির সময় ও পরিধি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে ১ থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি দেওয়া ...
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪৮ | বিস্তারিত

নতুন পে-স্কেল: জানা গেল পূর্ণাঙ্গ কার্যকরের তারিখ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। আর এই বেতন স্কেল পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দিয়েছে বেতন কমিশন। বেতন কমিশন গঠন ও কাজের অগ্রগতি গত বছরের ২৭ জুলাই সরকারি ...
৩১ জানুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

নবম পে-স্কেল: অপেক্ষার অবসান, বেতন বাড়ছে আড়াই গুণ, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। টানা ১২ বছর পর বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। গত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। এতে ২০টি গ্রেডেই উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। নবম বেতন কমিশনের বড় চমক দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতিকে সামনে ...
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৩ | বিস্তারিত

নতুন পে স্কেল: কেমন হতে পারে নতুন বেতন কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতনকাঠামো বা পে-স্কেলের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে। আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। কেমন হতে পারে নতুন বেতন কাঠামো? বেতন বৈষম্য কমিয়ে আনতে কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব দিয়েছে। সর্বনিম্ন মূল বেতন: বর্তমানে ৮,২৫০ টাকা → প্রস্তাবিত ...
১৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫১ | বিস্তারিত

চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় বেতন ও ভাতায় বড় ধরনের পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে এই কাঠামোয়। নিম্নস্তরের কর্মচারীদের জন্য বড় সুখবর প্রস্তাবিত কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সর্বনিম্ন বেতনে বড় উল্লম্ফন। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে সুখবর: চূড়ান্ত হতে যাচ্ছে ডিসেম্বরেই!
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়াতে গত জুলাইয়ে নবম পে কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটাম দিলেও, কমিশন পরিষ্কার জানিয়েছে এই সময়ের মধ্যে প্রতিবেদন সম্পন্ন করা কঠিন। কর্মচারীদের ডেডলাইন ও সতর্কবার্তা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হওয়ায় বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন শুক্রবার (৫ ডিসেম্বর) শাহবাগের শহীদ মিনারে মহাসমাবেশ করে। সেখানে তারা তিনটি মূল ...
৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮ | বিস্তারিত
