Weather Alert ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজ রাতের মধ্যেই ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১০ জুলাই ২০২৬, ২০:২৪ | বিস্তারিত

আজকেই রাজধানীসহ ১৪ জেলায় ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ফের ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
৫ জুন ২০২৬, ১৮:৪০ | বিস্তারিত

জানুন আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর আগামী কয়েক দিন বড় কোনো আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সিনপটিক পরিস্থিতি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার ...
২৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৪ | বিস্তারিত
