T20 World Cup controversy ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পাকিস্তান-ভারত ম্যাচের চালক আসনে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতাও এখন তুঙ্গে। কলম্বো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশ দল অংশ না নিলেও ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। ম্যাচটি নির্বিঘ্নভাবে আয়োজনের বিষয়ে আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর আলোচনায় এখন বাংলাদেশ একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। লাহোরে জরুরি বৈঠক ও বাংলাদেশের সম্পৃক্ততা সূত্র বলছে, শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪ | বিস্তারিত

টি–টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে নিয়ে নতুন কান্ড আইসিসির
নিজস্ব প্রতিবেদক: হাসান: টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। বিষয়টি নিয়ে উদ্বেগে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করার পাশাপাশি সংস্থাটি শুরু করেছে ‘ব্যাক–চ্যানেল’ আলোচনা। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে। রাজনৈতিক বৈরিতার ছায়া ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে এক দশকের বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি ...
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ | বিস্তারিত

বাংলাদেশের বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অবশেষে যা বললো শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার পাকিস্তানের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ তুলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ফলে বাবর আজমদের বিশ্বকাপ যাত্রা এখনো ঝুলে থাকলেও, সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আয়োজক ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে একপর্যায়ে বিশ্বকাপ বর্জনের কথাও ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান কি বদলাচ্ছে—এ প্রশ্নই এখন ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চেয়েছেন পিসিবি চেয়ারম্যান এই প্রেক্ষাপটে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের স্পষ্ট দিকনির্দেশনা চান তিনি। সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ...
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ | বিস্তারিত

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ: পাকিস্তান খেলাবে কিনা? যা বললেন পিসিবি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: রাকিব: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে এক অভূতপূর্ব নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের স্থানে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই ইস্যুকে কেন্দ্র করেই আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত জটিল আকার ধারণ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | বিস্তারিত
