প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বহুল প্রতীক্ষিত ফল প্রকাশের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার মধ্যেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উত্তরপত্র স্ক্যানিংসহ কারিগরি কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে এবং ফল প্রস্তুতের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ওই কর্মকর্তা নাম প্রকাশ ...
১৭ জানুয়ারি ২০২৬, ২১:০৬ | বিস্তারিত