Finance Adviser Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

নতুন পে স্কেল: কেমন হতে পারে নতুন বেতন কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতনকাঠামো বা পে-স্কেলের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে। আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। কেমন হতে পারে নতুন বেতন কাঠামো? বেতন বৈষম্য কমিয়ে আনতে কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব দিয়েছে। সর্বনিম্ন মূল বেতন: বর্তমানে ৮,২৫০ টাকা → প্রস্তাবিত ...
১৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫১ | বিস্তারিত

অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আলোচনার পর সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর করা হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে। অর্থ মন্ত্রণালয় ও কমিশন সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি বেতন কাঠামো–সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে জমা দেওয়া হবে। পরবর্তী ধাপে প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ | বিস্তারিত
