বাজেট ২০২৫-২৬ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক: নতুন পে কমিশনের সুপারিশ ঘিরে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর অপেক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী বাজারদর আর জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা কর্মচারীদের কাছে বেতন বাড়ানোর এই প্রস্তাব একদিকে স্বস্তির বার্তা বয়ে আনলেও, অন্যদিকে এর বাস্তবায়ন ও বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা। পে কমিশনের প্রস্তাবিত কাঠামো নতুন পে কমিশনের সুপারিশে সরকারি বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে- সর্বনিম্ন বেতন: বর্তমান বেতনের প্রায় আড়াই গুণ ...
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | বিস্তারিত

অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আলোচনার পর সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। সুপারিশে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এ কাঠামো কার্যকর করা হবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন শুরু হবে। অর্থ মন্ত্রণালয় ও কমিশন সূত্র জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি বেতন কাঠামো–সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে জমা দেওয়া হবে। পরবর্তী ধাপে প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪১ | বিস্তারিত
