সরকারি কর্মকর্তা বেতন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

অন্তর্বর্তী সরকার কেন পে-স্কেল দিতে পারল না? কারণ জানালেন সাবেক প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
২১ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
নিজস্ব প্রতিবেদক: রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। তিনটি পৃথক কমিশনের জমা দেওয়া সুপারিশসমূহ গভীরভাবে যাচাই করতে অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই কমিটির বিশ্লেষণের ওপরই নির্ভর করবে আসন্ন পে-স্কেলের চূড়ান্ত রূপরেখা। শক্তিশালী কমিটি গঠন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ...
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১ | বিস্তারিত

জানা গেল কবে কার্যকর হবে পে-স্কেল: জানুন সুনির্দিষ্ট তারিখ-বেতন বৃদ্ধির হিসাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট আভাস মিলেছে। জীবনযাত্রার বর্তমান ব্যয়, বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে তৈরি নতুন পে-স্কেলের সুনির্দিষ্ট কাঠামো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্র জানায়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে-কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেবে। এরপর ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, নতুন পে-স্কেল চলতি বছরের ১ ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার-সর্বোচ্চ কত?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে মূল বেতন দ্বিগুণ করার সুপারিশ করতে যাচ্ছে। যদি কমিশনের প্রস্তাব অনুমোদিত হয়, সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বর্তমান ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকলে ঢাকায় ২০তম গ্রেডের কর্মীর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪২ হাজার টাকা। অন্তর্বর্তীকালীন সরকার বাজেটে এর জন্য অর্থ সংস্থান রেখেছে, যেখানে বেতন-ভাতার খাতে বরাদ্দ প্রায় ২২ ...
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৫ | বিস্তারিত

নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের সরকারি কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, “নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি থাকছে। এটি অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।” সভায় বেতন কাঠামোর সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার হারও আলোচনা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কোনো চূড়ান্ত ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৮ | বিস্তারিত
