সয়াবিন তেল নিয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
নিজস্ব প্রতিবেদক: ভোক্তাদের জন্য আশার বার্তা। নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্রয়ে ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে এই পরিমাণ তেল কেনা হবে। ...
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:২২ | বিস্তারিত