আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি-জানুন দেখার উপায়
নিজস্ব প্রতিবেদক: গত ৩ জানুয়ারি ২০২৬ বিশ্বকাপের ট্রফি কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে বিশ্বভ্রমণে যাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে, আগামীকাল একদিনের জন্য ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে আসছেন ফিফার প্রতিনিধি, ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা।
বাংলাদেশে আগেও তিনবার বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছে। এবারও দেশের ফুটবলপ্রেমীরা সরাসরি ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
বিশ্বব্যাপী এ সফর কোকা-কোলার উদ্যোগে আয়োজন করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ...
১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৩ | বিস্তারিত