Government teachers ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
নিজস্ব প্রতিবেদক: সরকারি শিক্ষকদের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। শিক্ষকদের পদনাম সংশোধন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যা সারা দেশের সরকারি শিক্ষকদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কী পরিবর্তন আনা হলো প্রজ্ঞাপনে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বিদ্যালয়ে কর্মরত ...
২৮ জানুয়ারি ২০২৬, ২১:২২ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত
