cricket diplomacy ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পাকিস্তান-ভারত ম্যাচের চালক আসনে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতাও এখন তুঙ্গে। কলম্বো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশ দল অংশ না নিলেও ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। ম্যাচটি নির্বিঘ্নভাবে আয়োজনের বিষয়ে আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর আলোচনায় এখন বাংলাদেশ একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। লাহোরে জরুরি বৈঠক ও বাংলাদেশের সম্পৃক্ততা সূত্র বলছে, শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪ | বিস্তারিত

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে একপর্যায়ে বিশ্বকাপ বর্জনের কথাও ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান কি বদলাচ্ছে—এ প্রশ্নই এখন ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চেয়েছেন পিসিবি চেয়ারম্যান এই প্রেক্ষাপটে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের স্পষ্ট দিকনির্দেশনা চান তিনি। সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ...
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত
