ভারত বাংলাদেশ ক্রিকেট ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তাব: যে সিদ্ধান্ত নিল মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর থেকে হঠাৎ বাদ পড়ার ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েও তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ “নন-স্পোর্টিং কারণ” দেখিয়ে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর ফলে তার সঙ্গে থাকা ৯ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | বিস্তারিত

বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর ভাষায়, এই ইস্যু মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার আলোচনার আওতাভুক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ...
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত
