government salary hike ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন আশার আলো সরকারি চাকরিজীবীদের জন্য, চিন্তায় সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক: নতুন পে কমিশনের সুপারিশ ঘিরে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর অপেক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী বাজারদর আর জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা কর্মচারীদের কাছে বেতন বাড়ানোর এই প্রস্তাব একদিকে স্বস্তির বার্তা বয়ে আনলেও, অন্যদিকে এর বাস্তবায়ন ও বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা। পে কমিশনের প্রস্তাবিত কাঠামো নতুন পে কমিশনের সুপারিশে সরকারি বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে- সর্বনিম্ন বেতন: বর্তমান বেতনের প্রায় আড়াই গুণ ...
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সরকারের হাতে পৌঁছালেও এর বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিশনপ্রধান জাকির আহমেদ খান। প্রতিবেদনে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও, এত বড় পরিসরে বেতন বাড়ানোর প্রস্তাব সরকারের ভেতরেই প্রশ্নের মুখে পড়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো: ...
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব ...
১১ জানুয়ারি ২০২৬, ০১:১০ | বিস্তারিত
