সদ্য সংবাদ
ব্রেকিং নিউজ: শান্ত বাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে টেস্ট সিরিজের পর। এই সিরিজটি বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ১০ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১২ ডিসেম্বর। সিরিজটি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে।
তবে এই সিরিজের আগে কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপস্থিতি নিয়ে রয়েছে শঙ্কা। শান্ত ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। এর পাশাপাশি, মুশফিকুর রহিমও এই সিরিজে খেলতে পারবেন না। আফগানিস্তান সিরিজে ইনজুরির কারণে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এবং তার সেরে উঠতে আরও সময় লাগবে।
এছাড়া, মুস্তাফিজুর রহমান গর্ভবতী স্ত্রীর পাশে থাকার জন্য সিরিজ থেকে ছুটি নিয়েছেন। ফলে, তিনি এই সিরিজে খেলতে পারবেন না। মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে আসতে পারেন হাসান মাহমুদ। এছাড়া, শান্তর না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন মেহেদী হাসান মিরাজ। মুশফিকের জায়গায় জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি সম্ভাবনা রয়েছে, যেহেতু তিনি একাধিক সিরিজ থেকে দলে আছেন।
এদিকে, ইনজুরিতে থাকা কিছু অভিজ্ঞ ক্রিকেটারের জায়গায় কপাল খুলে যেতে পারে এনসিএলে দারুণ ব্যাটিং করা এনামুল হক বিজয়ের জন্য, যিনি দলে ফিরে আসার জন্য প্রস্তুত।
এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুতি আরো দৃঢ় করতে চাইছে, এবং বিশেষ করে দলের অভিজ্ঞ ক্রিকেটাররা শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবে এমন আশায় রয়েছেন দলের নির্বাচকরা।
বাংলাদেশের সেরা দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক) জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল
- ব্রাহ্মণবাড়িয়া–২: রুমিন ফারহানার আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?