সিনিয়ার রিপোর্টার

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের মুদ্রার সর্বশেষ রেট জেনে নিলে কত টাকা পাওয়া যাবে, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। তাই আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
তবে মুদ্রার বিনিময় হার স্থির নয়। যেকোনো সময় আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে কোনো মুদ্রার দাম বাড়তে বা কমতে পারে। ফলে এখানে দেওয়া রেট নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য হিসেবে বিবেচনা করতে হবে।
আজকের মুদ্রার বিনিময় হার
সৌদি আরবের ১ রিয়াল (SAR) = ৩২.৭৪ টাকা।
এ ছাড়া অন্যান্য মুদ্রার মধ্যে মালয়েশিয়ান রিংগিতের ১ রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০.৩৩ টাকা। সংযুক্ত আরব আমিরাতের ১ দিরহাম বা AED-এর মূল্য ৩৩.৪৩ টাকা।
কুয়েতি ১ দিনারের (KWD) মূল্য ৩৯৭.৭৯ টাকা এবং কাতারি ১ রিয়ালের (QAR) মূল্য ৩৩.৭৩ টাকা। ওমানি ১ রিয়াল (OMR) পাওয়া যাচ্ছে ৩১৯.০৪ টাকা এবং বাহারাইনি ১ দিনারের (BHD) মূল্য ৩২৬.৬০ টাকা।
যুক্তরাষ্ট্রের ১ ডলার (USD) এর বিনিময় হার ১২২.৮০ টাকা। ইউরোর (EUR) ১ ইউনিটের মূল্য ১৪২.৭৫ টাকা, আর ব্রিটিশ ১ পাউন্ড (GBP) এর মূল্য ১৬৬.২৪ টাকা।
সিঙ্গাপুর ডলারের (SGD) ক্ষেত্রে ১ ডলারের মূল্য ৯৭.০৯ টাকা। একই রেট রয়েছে ব্রুনাই ডলারের (BND) ক্ষেত্রেও। কানাডিয়ান ১ ডলার (CAD) ৮৮.৯২ টাকা এবং অস্ট্রেলিয়ান ১ ডলার (AUD) ৮৮.৫২ টাকা।
এশিয়ার অন্যান্য মুদ্রার রেট
চীনের ১ রেন্মিন্বি বা CNY-এর মূল্য ১৮.২৯ টাকা। ভারতের ১ রুপি (INR) ১.২৯ টাকা। জাপানের ১ ইয়েন (JPY) ০.৭৮ টাকা এবং দক্ষিণ কোরিয়ার ১ ওন (KRW) ০.০৮ টাকা।
মালদ্বীপের ১ রুপি (MVR) ৭.৯৪ টাকা, তুরস্কের ১ লিরা (TRY) ২.৫৩ টাকা এবং ইরাকের ১ দিনার (IQD) ০.০৯ টাকা।
এ ছাড়া লিবিয়ার ১ দিনার (LYD) ১৯.৩২ টাকা এবং দক্ষিণ আফ্রিকার ১ র্যান্ড (ZAR) ৭.৬৭ টাকা।
এক নজরে আজকের রেট
SAR — সৌদি রিয়াল: ৩২.৭৪ টাকা
MYR — মালয়েশিয়ান রিংগিত: ৩০.৩৩ টাকা
SGD — সিঙ্গাপুর ডলার: ৯৭.০৯ টাকা
AED — দুবাই দেরহাম: ৩৩.৪৩ টাকা
KWD — কুয়েতি দিনার: ৩৯৭.৭৯ টাকা
USD — ইউএস ডলার: ১২২.৮০ টাকা
BND — ব্রুনাই ডলার: ৯৭.০৯ টাকা
KRW — দক্ষিণ কোরিয়ান ওন: ০.০৮ টাকা
JPY — জাপানি ইয়েন: ০.৭৮ টাকা
OMR — ওমানি রিয়াল: ৩১৯.০৪ টাকা
LYD — লিবিয়ান দিনার: ১৯.৩২ টাকা
QAR — কাতারি রিয়াল: ৩৩.৭৩ টাকা
BHD — বাহারাইনি দিনার: ৩২৬.৬০ টাকা
CAD — কানাডিয়ান ডলার: ৮৮.৯২ টাকা
CNY — চাইনিজ রেন্মিন্বি: ১৮.২৯ টাকা
EUR — ইউরো: ১৪২.৭৫ টাকা
AUD — অস্ট্রেলিয়ান ডলার: ৮৮.৫২ টাকা
MVR — মালদ্বীপিয়ান রুপি: ৭.৯৪ টাকা
IQD — ইরাকি দিনার: ০.০৯ টাকা
ZAR — সাউথ আফ্রিকান র্যান্ড: ৭.৬৭ টাকা
GBP — ব্রিটিশ পাউন্ড: ১৬৬.২৪ টাকা
TRY — তুরস্ক লিরা: ২.৫৩ টাকা
INR — ভারতীয় রুপি: ১.২৯ টাকা
প্রবাসীদের উদ্দেশে বলা হচ্ছে, দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়া ভালো। কারণ প্রতিদিন একই রেট নাও থাকতে পারে এবং সময়ের সঙ্গে বৈদেশিক মুদ্রার মূল্য পরিবর্তিত হতে পারে।
হুন্ডিতে নয়, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স
প্রবাসীদের সবসময় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। হুন্ডিতে রেমিট্যান্স পাঠানো একটি অবৈধ পন্থা। তাই এই পথে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠানো উচিত।
বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রবাসীর অর্থ নিরাপদ রাখার পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করবে।
উল্লেখ্য, মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই দেশে টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট ব্যাংক বা অনুমোদিত অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বশেষ রেট যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে। এর প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের তুলনায় বেশ চড়া। ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি গহনা কিনতে ভ্যাটসহ গুনতে হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি। একই সঙ্গে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও দেড় লাখ টাকা ছাড়িয়েছে। ফলে বিয়েসহ বিভিন্ন প্রয়োজনে স্বর্ণালংকার কিনতে আগ্রহীদের জন্য খরচের চাপ এখনো বেশ বেশি।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন প্রস্তাব কার্যকর হলে বর্তমানে প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা হবে।
৭ ঘণ্টা আগে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১৬ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
১৬ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ দিন আগে