
রিপোর্টার

প্রবাসীদের পাঠানো অর্থে আবারও চাঙা হয়ে উঠছে দেশের অর্থনীতি। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই বাংলাদেশে এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু ১৭ মে একদিনেই দেশে এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করছে।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই তুলনায় এবার প্রবাহ অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের দেওয়া প্রণোদনা, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং সহজ ব্যাংকিং সুবিধার কারণে প্রবাসীরা এখন বৈধ পথে বেশি অর্থ পাঠাচ্ছেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে বড় ধরনের সহায়তা দিচ্ছে। আমদানি ব্যয় সামাল দেওয়া, ডলারের সংকট কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এছাড়া দেশের গ্রামীণ অর্থনীতিতেও প্রবাসী আয়ের বড় প্রভাব রয়েছে। এই অর্থের মাধ্যমে অসংখ্য পরিবার তাদের জীবনমান উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং সন্তানদের শিক্ষা ব্যয়ে সহায়তা পাচ্ছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি লাখো পেনশনভোগীর জন্যও সুখবর নিয়ে এসেছে জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ। উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এবার বেতন-ভাতার পাশাপাশি পেনশন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে, যা বৃষ্টিপাত বৃদ্ধির অন্যতম কারণ।
১১ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে বড় ধরনের মূল্য পরিবর্তন। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে দুপুরের আগেই কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

অবশেষে শেষ হতে যাচ্ছে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফলে পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১২ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য এলো বড় সুখবর। এক ধাক্কায় ভরি প্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
২২ ঘণ্টা আগে

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
২ দিন আগে

অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা জানানো হয়েছে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
২ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
২ দিন আগে