
রিপোর্টার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার আরও স্পষ্টভাবে পড়লো দেশের বাজারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।
সোমবার (১৮ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে এবং তা আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
এর আগে গত ১২ এপ্রিলও ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ২৪ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয়েছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বৃদ্ধির কারণে শিল্প ও জ্বালানি খাতে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিইআরসি জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর, বিশেষ করে ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিশ্লেষণ করেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে কমিশন নতুন দামের অনুমোদন দেয়। পরে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়।
জানা গেছে, গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্লাটস রেট এবং ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরে ওই কমিটি মূল্য সমন্বয়ের সুপারিশ করে।
পরে ৫ এপ্রিল ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় আগের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এবার মে মাসের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবারও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ খাতে ব্যয় বাড়তে পারে। এর প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১ দিন আগে

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নিয়ম মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন আগে

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
৩ দিন আগে

জমি কেনা, বিক্রি কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ান গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু অনেকেই জানেন না, জমির খতিয়ান কোথায় পাওয়া যায়, অনলাইনে কীভাবে দেখা যায় এবং খতিয়ান নম্বর না জানলে কী করতে হবে।
৩ দিন আগে

১৪ অক্টোবর ২০২৬, বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এক রকম থাকবে না। জেলা-ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির ইঙ্গিত রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে কোথাও গরম বেশি অনুভূত হতে পারে, আবার কিছু এলাকায় তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে।
৩ দিন আগে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
৪ দিন আগে

নিজের নামে জমির বৈধ দলিল রয়েছে, অথচ সেই জমিতে ঘর তুলে বসবাস করছেন অন্য কেউ, করছেন চাষাবাদ কিংবা জমি ছাড়তে চাইছেন না—এমন সমস্যায় পড়লে কী করবেন? শুধু দলিল দেখালেই সব ক্ষেত্রে জমির দখল ফিরে পাওয়া যায় না। জমির মালিকানা, সরকারি রেকর্ড, আগের দখলের ইতিহাস এবং দখলকারীর দাবির ধরন যাচাই করে সঠিক আইনি পদক্ষেপ নিতে হয়।
৪ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
৪ দিন আগে