
রিপোর্টার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা করে এই শাটডাউন কার্যকর করা হবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)
-র রাজশাহী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশের গাছের ডালপালা কাটাসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য ধাপে ধাপে বিভিন্ন ফিডারে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো।
১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ ও আমিনের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া ও বুধপাড়াসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, রূপসিডাঙ্গা ও হরিয়ান বাজার এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৩ মে শ্যামপুর ও পানিশোধনাগার সংলগ্ন এলাকায় শাটডাউন কার্যকর হবে।
১৪ মে মেহেরচন্ডি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড় এলাকায়, ১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া ও মধ্য বুধপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় পাহারপুর ও কাপাশিয়া এলাকার কিছু অংশে, ১৮ মে কাপাশিয়া ফিডারের আওতায় বেলঘড়িয়া রোড, সমসাদিপুর ও পাক ইসলামপুর এলাকায় একই সময় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া ১৯ মে বনগ্রাম ফিডারের কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড়, ২০ মে কাটাখালী বাজার ও পৌরসভা এলাকা, ২১ মে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় এবং ২৪ মে পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন অংশেও একইভাবে শাটডাউন কার্যকর থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। প্রায় ৪২ বছর পর নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরছে ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি, আর একই দিনে বাংলাদেশের দর্শকরাও প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার সুযোগ পাচ্ছেন বহুল আলোচিত এই চলচ্চিত্র।
১ দিন আগে

প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। একই সঙ্গে এই বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
১ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য আবারও এসেছে স্বস্তির খবর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
১ দিন আগে

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের মতো এবারও হোসাইনি দালান ইমামবাড়া থেকে এই শোক মিছিল বের হবে। মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ।
১ দিন আগে

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তবে ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সুবিধা ঠিক কারা পাবেন, কারা ধাপে ধাপে পাবেন, আর কারা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন?
১ দিন আগে

দেশের একাধিক জেলায় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকায় নতুন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগেই দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

বাংলাদেশে সেবা খাতে দুর্নীতি ও ঘুষের বিস্তার এখনো ভয়াবহ মাত্রায় রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সর্বশেষ জাতীয় খানা জরিপে উঠে এসেছে এমন এক বাস্তবতা, যেখানে দেশের অধিকাংশ মানুষ সেবা নিতে গিয়ে কোনো না কোনো ধরনের দুর্নীতি কিংবা ঘুষের মুখোমুখি হয়েছেন।
১ দিন আগে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য নতুন আবহাওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাতের দিকে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে দিনের তীব্র গরমের পর রাতের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২ দিন আগে