
রিপোর্টার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড় পরিসরের জ্বালানি তেলের চালান পৌঁছেছে বাংলাদেশে। সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল এখন চট্টগ্রামে খালাস হচ্ছে, যা দেশের জ্বালানি খাতে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জেটিতে আনুষ্ঠানিকভাবে তেল খালাস কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুদ্ধজনিত উত্তেজনার কারণে গত দুই মাস কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ দেশে আসেনি। এ কারণে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল পাঠানো হয়।
চীনা তেলবাহী জাহাজ নিনেমিয়া গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে এবং প্রায় ১৫ দিন পর বুধবার চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় পৌঁছে।
এই বিশাল চালান দ্রুত খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল পরিবহনের সক্ষমতা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন কুতুবদিয়া থেকে পতেঙ্গা পর্যন্ত ধাপে ধাপে তেল পরিবহন করছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসেই আরও দুটি জাহাজে প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই তেল চালান দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং রিফাইনারির কার্যক্রম স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন এবং বিদ্যুৎ লাইনের গুরুত্বপূর্ণ অংশে কাজ করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।
২০ মিনিট আগে

আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। জুমার নামাজ, আসর, মাগরিব ও এশার নামাজের সময় জেনে নিতে পারেন এক নজরে।
৫৮ মিনিট আগে

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
১১ ঘণ্টা আগে

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা মোবাইল ফোন শনাক্ত করতে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২ দিন আগে

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে