
রিপোর্টার

দেশের দিকে শক্তিশালী একটি বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।
সংস্থার পূর্বাভাস অনুযায়ী, দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়বে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের উত্তরাংশে সক্রিয় বৃষ্টি বলয় দেখা যাবে। বরিশাল ও খুলনায় মাঝারি এবং রাজশাহীতে তুলনামূলক কম প্রভাব থাকবে।
২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। তবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়ে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে আকস্মিক বন্যা, নিচু এলাকায় জলাবদ্ধতা এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনাসহ কয়েকটি জেলায় টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে

ঢাকাসহ সারা দেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৫০ মিনিট আগে

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী-এর মরদেহ কুমিল্লার মহাসড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে

দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) কালবৈশাখী ও বজ্রপাত সম্পর্কিত বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত মোট ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে

দেশজুড়ে চলমান তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহর থেকে গ্রাম সবখানেই বিদ্যুতের অভাবে নাজেহাল মানুষ। এই পরিস্থিতির মধ্যেই স্বস্তির আভাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা জানিয়েছে, আগামী ২৮ এপ্রিলের মধ্যেই পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে, যদি পরিকল্পনা অনুযায়ী বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে ফিরে আসে।
৭ ঘণ্টা আগে

দেশজুড়ে তীব্র গরমের দাপটের মধ্যেই লোডশেডিং বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শহর থেকে গ্রাম সবখানেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনই নয়, এর প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও কৃষি কাজেও, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অঞ্চলগুলোতে এমন সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকে প্রায় ৭ মাত্রা বা তার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প উৎপন্ন হতে পারে। এমন ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটার আশঙ্কা রয়েছে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা দাম বৃদ্ধির পর অবশেষে বড় অঙ্কে কমলো সোনার দাম, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে